Logo
table-post
মোড়েলগন্ঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা
01/01/1970 12:00:00

নকীব মিজানুর রহমান

বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়।

মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জের ১১নং বহরবুনিয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী সুশান্ত রায়। ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ এসকেন খান এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন

প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন শিকদার, ইউপি সদস্য মোসাঃ মরিয়ম বেগম, মোসাঃ ফরিদা ইয়াসমিন, মোসাঃ শারমীন, মোঃ ইদ্রিস আলী খান, মোঃ আবু হানিফ খান,মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ ফরিদ ফকির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি,সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশ। 

@bagerhat24.com