Logo
table-post
মোড়েলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা
01/01/1970 12:00:00

নকীব মিজানুর রহমান

মোড়েলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন করা হয়।

 রবিবার  সকালে মোড়েলগঞ্জের ০৬ নং চিংড়াখালী ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপজেলা সমন্বয়কারী বিনিময় সভা সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম আদালতের সমন্বয়কারী সুশান্ত রায়। ইউপি চেয়ারম্যান মোঃ আলি আক্কাস

এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন  ইউপি সদস্য মোঃ বাদল বক্স, মোঃ সোহেল খান,  বিএনপি সভাপতি আঃ সোবহান হাওলাদার।

এতে আরো ছিলেন মোকলেছ হাওলাদার, চামেলী আক্তার, কালাম সরদার, নজরুল ইসলাম, হাবিবুর রহমান (লাভলু) আঃ রহিম,  দফাদার মোঃ আবু বকর, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উদ্যোক্তা মোঃ তৌহিদুল ইসলাম, (বাবু) অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন মোঃ জাকারিয়া হোসেন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজ, সমাজ সেবক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গৃহিনী, কৃষক ও সর্বস্তরের জনগন সহ গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com