চিতলমারীতে বিএনপি নেতা দিপুর ঈদ উপহার বিতরণ
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু স্থানীয় নেতাকর্মিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান হয়। ঈদুল ফিতর উপলক্ষে তিনি শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি উপহার দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, যুগ্ম-আহবায়ক শোয়েব হোসেন গাজী, শরিফুল হাসান অপু, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান, কৃষক দলের সভাপতি শহীদ শেখ, শ্রমিক দলের সভাপতি ইউসুফ আলী শেখ ও তাঁতীদলের সভাপতি মামুন তালুকদার।
