চিতলমারীতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার কেউ জিপিএ-৫ পায়নি
01/01/1970 12:00:00এস এস সাগর, চিতলমারী
চিতলমারীতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। চলতি বছর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬৫৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে। তাদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মানবিক বিভাগের ১০ জনের মধ্যে ৯ জনই নারী। একজন মাত্র পুরুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ ভৌমিক এ সব তথ্য নিশ্চিত করেছেন।
একাডেমিক সুপারভাইজার প্রদীপ ভৌমিক জানান, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় চিতলমারী সরকারি মহিলা কলেজ, শেরে বাংলা ডিগ্রী কলেজ, কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় ও বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ থেকে ৪২২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এদের মধ্যে পাশ করেছে ২১৮ জন। পাশের হার শতকরা ৫১.৬৫।
কারিগরি বোর্ডের (এইচএসসি বিএম) আওতায় শেরে বাংলা ডিগ্রী কলেজ ও বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এদের মধ্যে পাশ করেছে ৬৩ জন। পাশের হার শতকরা ৩৯.৩৭।
মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে শৈলদাহ-বাকপুর কারামাতিয়া ফাজিল মাদ্রাসা, রহমাতপুর ফাজিল মাদ্রাসা, বড়বাড়িয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা ও হিজলা আলিম মাদ্রাসা থেকে ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে পাশ করেছে ৬৫ জন। পাশের হার শতকরা ৮৫.৫২।
এ উপজেলায় মানবিক বিভাগ থেকে যারা জিপিএ-৫ পেয়েছে তারা হলেন চিতলমারী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিহা ইসলাম (শশী), চাঁদনী আক্তার, রিয়া আক্তার, ফাহমিদা ইসলাম, সান্তা বিশ্বাস। শেরে বাংলা ডিগ্রী কলেজের মাহবুবা আক্তার, প্লাবনী মন্ডল, টুম্পা। কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের লাবন্য মন্ডল ও ইথুন মন্ডল।
