ফকিরহাট সদর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বর্ধিত সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট সদর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল চারটায় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
প্রধান বক্তার ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী, নোমান আল মেহেদী, উপজেলা মহিলা দলের সভানেত্রী কলিনা বেগম, সাধারণ সম্পাদক নুর জাহান বেগম ও সাংগঠনিক সম্পাদক তৃষা খাতুন।
ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ হোসাইন মো: জিয়া ও সাংগঠনিক সম্পাদক মো: অলিউল্লাহ'র যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকদল নেতা এমএ সালাম, কৃষকদল নেতা জাকির হোসেন, শুভদিয়া ইউনিয়ন বিএনপি'’র সভাপতি এম এ আওয়াল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যাক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
