Logo
table-post
পিরোজপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, খাবার বিতরণ ও মাছের পোনা অবমুক্তি করেছে পিরোজপুর যুবদলের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সদর উপজেলা যুবদলের আয়োজনে কলেজ সড়ক থেকে সদর উপজেলা যুবদল নেতা শাহ জালাল ও যুবদল নেতা এস এম মেহেদী হাসান এর নেতৃত্বে একটি শােভাযাত্রা বের হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কয়েক শতাধিক অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সদর উপজেলা যুবদল নেতা এস এম মেহেদী হাসান জানান, জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের নির্দেশে সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সদর থানা যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে।

খাবার বিতরণ শেষে বলেশ্বর নদীতে বিভিন্ন মাছের কয়েক শতাধিক পোন অবমুক্ত করা হয়। এসময় সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

@bagerhat24.com