Logo
table-post
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুলাভাই বাহিনীর এক সদস্য আটক
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্যসহ অস্ত্র ব্যবসায়ী এবং দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক সক্রিয় ডাকাত আটক

কোস্টগার্ড সদর দপ্তর (মোংলা) পশ্চিম  জোনের মিডিয়া শাখা থেকে   এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। 

প্রেস নোটের মাধ্যমে কোস্টগার্ড  জানায়,  নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  ১১ নভেম্বর ২ মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক কৈখালীর ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী বনের ভিতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে এক টি একনলা বন্দুকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী, মানব পাচারকারী এবং ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানকারী মামুন কয়ালকে আটক করে।

 পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে পুতে রাখা একটি টি বিদেশী নাইন এমএম পিস্তল, একটি টি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তা নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। 

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরদিকে, ভিন্ন একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর  শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের খাশিটানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় দুলাভাই বাহিনীর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

সে সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনী কোস্ট গার্ড বোট লক্ষ্য করে ভারী গুলি বর্ষণ করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। অতঃপর ডাকাত সদস্যরা রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায়।

ঘটনার সূত্র ধরে, দুলাভাই বাহিনীর এক ডাকাত সহযোগী মোঃ সোলায়মান (৫০) কে খুলনা জেলার কয়রা থানা হতে আটক করা হয়। উক্ত ব্যক্তির দেওয়া তথ্য মোতাবেক ১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ড একটি টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪ টি চকলেট বোমা, ৩০ টি মোবাইল, একটি টি বাইনোকুলার, একটি টি ওয়াকি টকি, চারটি টি দেশীয় অস্ত্র ও ২০ গ্রাম গাঁজাসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য উপকরণসমূহ জব্দ করা হয়।

আটককৃত ডাকাত সদস্য খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য আলামতসহ ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

@bagerhat24.com