Logo
table-post
ফকিরহাটের বাহিরদিয়ার মানসা ওয়ার্ডের মেম্বর বাচ্চু এর ইন্তেকাল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, মানসা বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও মানসা পশ্চিমপাড়া গ্রামের ফকির হুমায়ুন কবীর বাচ্চু (৪০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি সোমবার (১০ নভেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানে এদিন রাত ৯টার দিকে মারা যান তিনি । 

ফকির হুমায়ুন কবীর বাচ্চু মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মানসা ঈদগাঁহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে হাজির হন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 

 

@bagerhat24.com