মোংলায় মোটরবাইকের ধাক্কায় ২৮৪ বস্তা সরকারি চালসহ ট্রাক পুকুরে, আহত তিনজন
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
মোংলায় অটোবাইকের সাথে সংঘর্ষে সরকারী চাল বোঝাই গাড়ী খাদে পরে তিন জন আহত হয়েছে। সোমবার বিকালে মোংলা-মোড়েলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় গরিব ও অসহায়দের মাঝে বিতারণের জন্য ৪৬৮ বস্তা চাল নিয়ে সুন্দরবন ইউনিয়নে যাচ্ছিল আলমসাধু নামের কয়েংটি গাড়ী। আহত ৩ জনের মধ্যে মিলন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, সরকারী খাদ্য অধিদপ্তরের গরিব ও অসহায়দের জন্য (ভালনারেবল উইমেন বেনিফিট) এর আওতায় ৪৬৮ বস্তা চাল মোংলা খাদ্যগুদাম থেকে সুন্দরবন ইউনিয়নে নেয়ার জন্য আলমসাধু নামের কয়েকটি গাড়ী ভাড়া করে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। দুপুরের দিকে একটি গাড়ীতে করে ১৮৪ বস্তা চাল পরিষদে পৌছে দেয়ার পর অন্য একটি গাড়ীতে ২৮৪ বস্তা চাল বোঝাই করে চালকরা। বিকালে সেই চাল নিয়ে মোংলা-মোড়েলগঞ্জ সড়কের মৌখালী ব্রিজে উঠার সময় সামনে একটি অটোবাইক দেখতে পেয়ে গাড়টি নিয়ন্ত্রন করার চেষ্টা করে ড্রাইভার। এসময় চাল বোঝাই গাড়ীটি পিছনের দিকে চলে আসলে অন্য একটি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়। মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি চাল সহ উল্টে রাস্তার পাশে পুকুরে পরে যায়। এসময় আটো চালক মিলন হাওলাদার, আলমসাধুর চালক সাগর ও লুৎফর আহত হয়। প্রথমে তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এ ৩ জনের মধ্যে মিলন হাওলাদার (৩০) এর অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সুন্দরবন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মৃধা রেজাউল করিম বলেন, গাড়ী দুর্ঘটনায় ২৮৪ বস্তা সরকারী চালের মধ্যে থেকে মাত্র ৫০ বস্তা চাল উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি চাল কাদাপানিতে পরে নষ্ট হয়েছে-যা খাবার অনুপযোগী। এব্যাপারে খাদ্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘটনার বিবারন দিয়ে আবেদন করতে বলেছে বলে জানায় প্যানেল চেয়ারম্যান।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পরিধর্শন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোজঁ খবর নেয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অঅভিযোগ পেলে ব্যাবস্তা নেয়া হবে।
