Logo
table-post
মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি

মোল্লাহাটের গাংনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। 

গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোরছালিম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মাহামুদ পরশ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ, চুনখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান, চুনখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফকির মোয়াজ্জেম হোসেন, গাংনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এস এম পারভেজ, কে,আর কলেজ ছাত্রদলের সভাপতি ইরান মোল্লা প্রমূখ।

@bagerhat24.com