Logo
table-post
ফকিরহাটের পিলজংগে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় কাঠালতলাস্থ দলীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি সরদার বিল্লাল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। 

সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন সাবেক আহবায়ক সাজ্জাদ হোসেন নান্নু, সদস্য সচিব এসএম খলিলুর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা হারুন, মহিউদ্দিন মইন ভুইয়া, জব্বার মল্লিক, মোতালেব হোসেন, যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। সভায় ইমদাদুল হককে আহবায়ক, জাকির হোসেনকে সদস্য সচিব ও মুকুল খা’কে কোষাধক্ষ করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

অপরদিকে একইদিন বিকালে টাউন নওয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে অনুরুপ কমিটি গঠন অনুষ্ঠিত হয়। শাওকত হোসেন-কে আহবায়ক, নাসির উদ্দিনকে সদস্য সচিব, মল্লিক আমিরুল ইসলামকে কোষাধক্ষ ও মল্লিক আনিসুর রহমান ও জিয়াউর রহমানকে যুগ্ম আহবায়ক করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়। 

@bagerhat24.com