Logo
table-post
ফকিরহাটে ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল মন্ডলের পক্ষে গণসংযোগ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে গণসংযোগ, প্রচারপত্র এবং লিফলেট বিতরন করা হয়েছে। উপজেলা বিএনপি নেতা মোঃ ইফতেখার আহম্মেদ পলাশ ও মোড়ল কামরুজ্জামান এর নেতৃত্বে সোমবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় কাটাখালী বাসস্ট্যান্ড ও টাউন নওয়াপাড়া বাজার মোড় সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ, প্রচারপত্র ও লিফলেট বিতরন করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, লখপুর ইউনিয়ন বিএনপি নেতা শেখ শরিফুল ইসলাম ও সেতু, পিলজংগ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ খায়রুজ্জামান হাওলাদার, আবু সুফিয়ান, বারিক মোড়ল, নলধা ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জানামান কাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরু, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা মোঃ বাধন, মোঃ ইবাদুল ইসলাম, মোঃ মোজাহিদুর রহমান সুমন, ছাত্রদল নেতা রাব্বি, মোঃ আশিক ও আল আমীন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। 

এছাড়াও তাঁরা এর আগে ফকিরহাট সদর বাজার, বিশ^রোড় মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 


 

@bagerhat24.com