ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। পিলজংগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় টাউন নওয়াপাড়া মোড়ে অবস্থিত শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ শওকত হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, ফকরুল আলম, মহিউদ্দিন মইন ভুইয়া, জব্বার মল্লিক, উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন যুবদল নেতা তুহিন মল্লিক, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, কৃষকদল নেতা আনোয়ার মোড়ল ও আমীরুল ইসলাম মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে ১ নম্বর টাউন নওয়াপাড়া, ৩ নম্বর শ্যামবাগাত এবং ৪ নম্বর পিলজংগ ভেগবাড়ী ওয়ার্ড থেকে আগত শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
নবাগতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পলাশ কুমার চক্রবর্তী, শুকুমার কুমার বাগচি, সুনীল কুমার দত্ত, অরুণ কুমার ঘোষ, বসুদেব কুমার ঘোষ, রাজু কুমার ঘোষ, সমীর কুমার দে (নাটু), বিজয় কুমার দাশ, প্রদীপ কুমার ভট্টাচার্য, গৌতম কুমার অধিকারী, লক্ষীকান্ত বাগচি, তপন কুমার বাগচি, দুলাল কুমার দে, গোরা বসু, মুকুল কুমার দে, বিশ্বজিৎ কুমার মণ্ডল, নিরাঞ্জন কুমার দে, গৌরাঙ্গ কুমার শীল, সহাদেব দাশ, গৌর দাশ ও দীপু দাশসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি একটি সর্বজনগ্রাহ্য রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে সব ধর্ম ও শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
