Logo
table-post
ফকিরহাটের লখপুরের বাঐডাঙ্গায় বিএনপি’র কার্যালয়ের উদ্ভোধন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুর ইউনিয়নের বাঐডাঙ্গা ২নং ওয়ার্ডে বিএনপি’র আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় বাঐডাঙ্গা দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে।

উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যালয়ের শুভ উদ্ভোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম ও সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম। মোঃ মাসুদুল হাসান রানা’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন মোড়ল, ফকরুল আলম, মোঃ মিজানুর রহমান মোড়ল, শেখ মিজানুর রহমান, ইউনিয়ন শ্রমিকদল নেতা আবুজার মোড়ল, মিজানুর রহমান, যুবদল নেতা ফেরদাউস শেখ, মঞ্জুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা আজিজুল ইসলাম, মিরাজুল ইসলাম, কামরুল হোসেন, আবুল হোসেন, জাহাংগীর হোসেন ও নুর মোহাম্মদ। দোয়া পরিচালনা করেন, মাওলানা মোহম্মদ আল আমীন। 

@bagerhat24.com