‘আমরা এই নির্বাচনটা উৎসবের মতো করব, কোন প্রার্থীর সমালোচনা আমি করব না’: স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের এম এ এইচ সেলিম বলেছেন ‘আমরা এই নির্বাচনটা ঈদ-পূজা উৎসবের মতো করব। কোন প্রার্থীর সমালোচনা আমি করব না। সমালোচনা সাধারণ জনগণরা করবেন। কে ভাল, কে মন্দ বেছে নিবেন আপনারা। শনিবার (৩১ জানুয়ারী) বিকেল ৫ টায় চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। যদি আপনাদের পাশে আমাকে চান, তাহলে ভোট হচ্ছে আপনাদের বড় রায়। ভোট দেওয়ার পরেও ভোট পাহারা দিতে হবে।’
তরুণ সমাজ সেবক জয়নুল পারভেজ সুমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, সৈয়দ গোলাম সরোয়ার পটু, রনি মিনা, এ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী, বিবেকান্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার, সাইফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্ত মাসুদ তালুকদার ও যুগ্ম-আহবায়ক সোহেল সুলতান মানু।
এছাড়া এদিন চিতলমারী উপজেলার সদর বাজারের স্টীলব্রিজ, শান্তিপুর, শৈলদাহ বাজার, চরচিংগড়ী বাজার, বড়বাড়িয়া বাজার, নালুয়া বাজার, কলিগাতি বাজার, কালশিরা পাগল মার্কেট ও ডুমরিয়া বাজারে এম এ এইচ সেলিমের ঘোড়া প্রতীকের পথসভা হয়।
এম এ এইচ সেলিম সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন।
