ফকিরহাটের পিলজংগে ৫শতাধিক নারী’র উপস্থিতিতে ধানের শীষের উঠান বৈঠক
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে ৫শতাধিক নারী’র উপস্থিতিতে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রয়ারী) রাত ৮টায় পিলজংগ ইউনিয়নের ভেড়বাড়ী মোড় এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব এসএম খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-১ আসনে যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী মনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু।
ইউনিয়ন যুবদল নেতা খান আল আমীন বাতশা এর সঞ্চালণায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি নেতা মোতালেব হোসেন, জব্বার মল্লিক, মহিউদ্দিন মইন ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক নুর জাহান খাতুন, কৃষকদল নেতা মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন বাদশা, যুবদল নেতা রেজোয়ানুল করিম রেজা, তুহিন মল্লিক ও ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টাউন নওয়াপাড়া মোড়, শ্যামবাগাত, কাঠালতলা ও ভেড়বাড়ী এলাকাসহ বিভিন্ন বাড়িবাড়ি গিয়ে লিফলেট বিতরন করা হয়।
