Logo
table-post
ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাত
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
ন্যায় ভিত্তিক সমাজ ও দেশ গড়তে জামায়াত ইসলামের বিকল্প নেই  নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেছেন বাগেরহাট ২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) সকালে  বাগেরহাট সদরের খান জাহান আলী মাজার মোড় এলাকায় তিনি এ জনসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া,সমর্থন ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।  

জনসংযোগকালে শেখ মঞ্জুরুল হক রাহাত আরো বলেন, জনগণের ভোট ও সমর্থনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

@bagerhat24.com