Logo
table-post
ভোটার নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথবাহিনীর টহল শুরু
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের নির্বাচনী এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকালে থেকে মোংলা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লা সহ মোংলা উপজেলার ৬টি ইউনিয়নে যৌথবাহিনীর টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।


যৌথ বাহিনীর এ টহল কার্যক্রমে নৌবাহিনী, পুলিশ, আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অংশ নেন। 

মোংলা নৌবাহিনী  লেঃ কমান্ডার এ টি এম আফসার মাহমুদ এর নেতৃত্বে টহল কার্যক্রম পরিচালিত হয়। এবারের নির্বাচনে তিন স্তরের নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। প্রশাসনের এসকল সদস্যরা নির্বাচনকারীণ সময় প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করে ভোটারদের সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটদানের সহায়তা সহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করবেন। 

যৌথ বাহিনীর এ টহল চলাকালে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা অরিফ, মোংলা সহকারী পুলিশ সুপার মোঃ রিফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সহ নৌবাহিনী, পুলিশ ও বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা। আগামী ১২ ফেব্রæয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

@bagerhat24.com