প্রতিপক্ষ হলেও বন্ধু: ঠ্যাংভাঙ্গার রাজনীতি নয়, বন্ধুত্বই থাকুক — এড. শেখ আব্দুল ওয়াদুদ
01/01/1970 12:00:00মোংলা প্রতিনিধি
মোংলা রামপাল বাগেরকাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন, প্রতিপক্ষ বন্ধুরা, আমাদের নির্বাচনী কাজে বাঁধা দিচ্ছেন কিছু বলছি না, নির্বাচনের পরে দেখিয়ে দেয়ারও হুমকি দিচ্ছেন ধর্য ধরছি। তাই বলছি, আগেও আপনাদের বন্ধু ছিলাম, এখনও কিন্ত আছি। হঠাৎ ক্যানো ঠ্যাং ভাংতে চাচ্ছেন। প্রতিপক্ষ বন্ধুগন ঠ্যাংভাঙ্গা থেকে বিরত থাকুন। দেশের বিশ^বিদ্যালয়রে নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন ভাংতে পারছেন কি না। আপনারা কি করতে পারেন তা কিন্ত আমরা জানি। আপনরারা ক্ষমতা না পেলে যে কি করতে পারেন তা আমাদের জানা আছে। যারা আন্দোলন করতে গিয়ে পুলিশের সামনে দাড়াতে পারেনা তারা কি আর করতে পারবে সেটা আমারা সকলেই জানি। তাকিয়ে দেখুন উপস্থিত মানুষের দিকে, আপনারা ১২ তারিখের পরে কিছু করার সুযোগ পাবেন না। তাই মানুষদের হুমকি আর ভয় দেখিয়ে সন্ত্রাস, চাদাঁবাজ আর দখল বাজঁদের মানুষ ভোট দিবে না। মঙ্গলবার বিকালে চিলা ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলার চিলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে বৈদ্ধমারী স্কুল মাঠে দাড়িপাল্লা জনসভার আয়োজন করে জামায়াতের মস্থানীয় নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলা ইউনিয়নের আমীর মাওলানা মোজাম্মেল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার নায়েবে আমির মাওঃ মনিরুজ্জামান, উপজেলা আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, উপজেলা সেক্রেটারি মোঃ রশিদুজ্জামান শিশির, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কোহিনূর সরদার, পৌর জামায়াতের আমীর এম. এ. বারী, পৌর কর্মপরিষদের সদস্য মোঃ আনিসুর রহমান সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ আরো বলেন, আগামী ১২ ফেব্রæয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে, যারা জনগণের ঘের লুট করছে, সন্ত্রাসী চাঁদাবাজিতে লিপ্ত, মানুষকে ভয়ভীতি দেখিয়ে সমাবেশে আসতে বাধা দিচ্ছে এবং নারীদের হয়রানির চেষ্টা করছে, তাদের হাতে দেশের রাষ্ট্রক্ষমতা দিবেন না। জনগণ এখন আর ট্যাগের রাজনীতি খায় না। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে রাজনীতি করার দিন শেষ। এ দেশের মানুষ এখন সচেতন ও জাগ্রত। জনগণ আর এসব হুমকিতে ভয় পায় না। এই দেশ, এই সমাজ ও এই রাষ্ট্রে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না বলে হুমিয়ারী দেন দাড়িপাল্লার এ প্রার্থী। নির্বাচনী জনসভায় চিলা ও সুন্দরবনের দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
