নারীর কর্মসংস্থান ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দেবে বিএনপি: গৌরম্ভার প্রচার সভায় ফরিদুল ইসলাম
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (রামপাল-মোংলা) বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, মানুষের নিরাপত্তা ও নারীদের কর্মসংস্থানে কাজ করা হবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মুহূর্মূহুর স্লোগানে শত শত নেতা-কর্মীসহ নারীপুরুষ উপস্থিত হন। গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমানা জোয়ারদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফাকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুুগ্ম সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা প্রামুখ।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সংসদ সদস্য প্রার্থী বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পূর্ণমাত্রায় নিশ্চিত করা হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটানো হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।
জনসভা শেষে আগত হাজার হাজার নেতা-কর্মী হাত তুলে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শেখ ফরিদুল ইসলামকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় কয়েক সহাস্রাধীক নারীপুরুষসহ উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
