রামপালে বেতনভাতার দাবীতে অসহায় বাবুর্চি ইউসুফের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে পাওনা বেতনভাতা ও চাকুরী ফেরৎ পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় বাবুর্চি ইউসুফ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ফয়লাহাটে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে ভুক্তভোগী বাবুর্চি ইউসুফ জানান, মোংলা উপজেলায় স্থাপিত প্যাট্রোম্যাক্স রিফাইনারি লিঃ কোম্পানিতে পাচক (কুক) পদে চাকুরী করেন। তিনি গত ইংরেজি ০১-০১-২০১০ চাকুরীতে যোগ দেন এবং সুনামের সাথে ২০১৫ সালে অসদাচারণের অভিযোগ তুলে চাকরী থেকে অব্যাহতি নিতে চাপ প্রয়োগ করে। অব্যাহতি না নিলে তারা আমাকে চাকুরী থেকে বরখাস্ত করার ভয়ভীতি দেন। এক পর্যায়ে তারা আমাকে আটকে রেখে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নেয়। নিরুপায় হয়ে আমাকে রেজাইন লেটারে স্বাক্ষর করতে হয়। পরবর্তীতে অসাদাচারণের বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। বিভিন্ন দপ্তরে আবেদন করে পাওনা টাকার কিছু টাকা ফেরৎ দেন কর্তৃপক্ষ। কিন্তু কোম্পানি আইনের আলোকে অন্যান্য সুযোগসুবিধা ও চাকরী ফেরৎ দেননি কর্তৃপক্ষ। তিনি চাকুরী ফেরৎসহ সকল সুযোগসুবিধা দাবী করেন।
অভিযোগের বিষয়ে প্যাট্রোম্যাক্স রিফাইনারী লিঃ কর্তৃপক্ষের প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর হোসেনের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, তিনি গত জুলাই/২০২৫ সালে কোম্পানিতে যোগদান করেন। বিষয়টি অনেক আগের, তিনি শুনেছেন, তবে বিস্তারিত কিছুই জানেন না।
