Logo
table-post
বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থী মশিউর রহমান ভোট দিলেন আড়ুয়াবর্নী কেন্দ্রে
01/01/1970 12:00:00

এস এস সাগর, চিতলমারী 
বাগেরহাট-১ আসনে জামায়েত ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান চিতলমারী সদর ইউনিয়নের আরুয়াবর্ণী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

ভোট প্রদান শেষে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান সাংবাদিকদের বলেন, দীর্ঘ দিন পর ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এছাড়া তিনি হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। 

@bagerhat24.com