Logo
table-post
বাগেরহাটে ভোটকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৮
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের বারুইপাড়া এলাকায় ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বুধবার রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন: জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ। আহত জামায়াতের ৬ জনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ, ধানের শীষের নেতাকর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াত কর্মীরা টাকা ও লিফলেট নিয়ে কেন্দ্রে ঢুকেছিল এবং তা নিয়ে কথাকাটাকাটি শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়।

বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ জানান, ধানের শীষের পক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ভোটারদের মধ্যে নগদ বিতরণ করতে গেলে স্থানীয় জামায়াত কর্মীরা বাধা দেয় এবং ধাতব ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

বারুইপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, “৮-১০ জন জামায়াতের লোক বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট বিতরণ করছিল। আমাদের কর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।”

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

@bagerhat24.com