প্রতিমন্ত্রী হলেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লায়ন ড. ফরিদুল ইসলাস বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করেছে দলের চেয়ারম্যান। এখবরে এলাকায় বইছে আনন্দের জোয়ার। করছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতারণ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন লায়ন ফরিদুল ইসরাম । আজ বাগেরহাট-৩ আসনে তাকে প্রতিমন্ত্রীর ঘোষণা হওয়ার পর এলাকাবাসী জানতে পারে তাকে প্রতিমন্ত্রী নিযুক্ত করেছের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান । এমন খবর পাওয়ার পর তার নির্বাচনী এলাকা মোংলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
রাত ৮ টার দিকে মোংলা উপজেলা ও পৌর শহরে বিএনপির সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমার্থক ও এলাকাবাসী এ আনন্দ মিছিল বের করে। পরে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।
গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী এ্যাড, মাও: আব্দুল ওয়াদুদকে পরাজিত করে বিপুল ভোটের ব্যাবধানে বিজয় অর্জন করেন সমাজ সেবক লায়ন ড. ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী হওয়ার খবর পাওয়ার পর তার কাছে বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যাশা করেন ব্যাবসায়ী ও এলাকাবাসী।
