Logo
table-post
রামপালের কুমলাই জমির বিরোধে কিশোরীসহ ৩ জন আহত
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালের কুমলাই গ্রামে জমিতে ঘের ঘেরাকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্রীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুমলাই গ্রামের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামে দীর্ঘ দিন ধরে আবুল কালাম, আ. রহমান জমি ভোগ দখল করে আসছিল। ঘটনার দিন বুধবার সকালে ওই জমিতে ভেড়িবাঁধ দিতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। স্থানীয় বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান বিষয়টি মিমাংশার কথা বললে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বহিরাগত আওয়ামী দলীয় সন্ত্রাসী আলমগির শেখ, জাহাঙ্গীর শেখ, শাহীন শেখ, তসির শেখ, মাসুদ শেখ, মুহিদ শেখ, মাসুম শেখ, মাসুদ শেখ, লিটন শেখ ও সুমাইয়াসহ ৮/১০ জন বাড়িতে প্রবেশ করে দা, রড ও লাঠি নিয়ে হামলা করে। এসময় বাধা দিলে রবিউল শেখ (৩০), বোরহান ফকির (৫০) ও ৭ম শ্রেণীর স্কুল পড়ুয়া মারিয়া রক্তাক্ত জখম হয়। আহাতদের মধ্যে রবিউল ও বোরহানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা বাড়ি ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়েছে বলে অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে কথা হলে তিনি মারপিটের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষের লোকজন আহত হয়েছে, তবে এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি।

 

@bagerhat24.com