Logo
table-post
শরণখোলায় হামলায় মহিলা দলের ৩ নেত্রী আহত, বিচারের দাবিতে মানববন্ধন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাটের শরণখোলা উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার ও তার দুই ছেলের হামলার মহিলা দলের তিন নেত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক  ইভা জামান ও সাংগঠনিক সম্পাদক  আসমা বেগম। ঘটনার বিচার দাবিতে শুক্রবার সকালে শরণখোলা উপজেলা সদরের পাঁচ রাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন মহিলা দলের ক্ষুব্দ নেত্রীরা। 

মানববন্ধনে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার, সাধারণ শরণখোলা সম্পাদক  ইভা জামান ও সাংগঠনিক সম্পাদক  আসমা বেগমসহ বক্তারা অভিযোগ করে জানান, গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা মহিলা দলের আলোচনা সভায় মতপার্থক দেখা দেয়ায় মহিলা দলের সভানেত্রী সাগর আক্তার নেতৃত্বে  তার দুই ছেলে সুজন হাসান ও সোহাগ তালুকদার সভা চলাকালে অতর্কিত হামলা চালিয়ে মহিলা দলের নেত্রী ইভা  জামান, পারভীন আক্তার ও আসমা  বেগমকে মারধর ও জুতাপেটা করায় তার গুরুতর আহত হয়। 

এসময়ে উপস্থিত নেত্রীদের  অকথ্য ভাষায় গালিগালাজ করে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। পরে গুরুতর আহত মহিলাদল নেত্রীদের শরণখোলা  উপজেলা হাসপাতালে  ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। তারা ২০২৪ সালের ৭ আগস্ট শরণখোলা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুরসহ পিটিয়ে  দুই সাংবাদিককে গুরুতর আহত করে। এসব ঘটনায় সংগঠন দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া এবার মহিলা দলেই তিন নেত্রীকে মারধর ও জুতাপেটা করে গুরুতর আহত করার সাহস দেখিয়েছে। 

বক্তারা শরণখোলা উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আক্তারকে দল থেকে বহিস্কার ও এঘটনায় শরণখোলা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে সন্ত্রাসী সুজন হাসান  ও সোহাগ তালুকদারকে দ্রæত গ্রেপ্তারের দাবি জানান। 
 

@bagerhat24.com