Logo
table-post
মোংলায় মদের দোকান ঝালাই করে বন্ধ, শহরজুড়ে স্বস্তি
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা পৌরসভায় একটি মদের দোকানের দরজা ঝালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

 শুক্রবার (২০ ফেব্রুয়ারী) জুমার নামাজ শেষে পৌরসভার আলিয়া মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের লাইসেন্সকৃত ওই দোকানের দরজা ঝালাই করে দেওয়া হয়। এর আগে আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে বসে দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরে তারা গিয়ে দোকানের দরজা ঝালাই করে বন্ধ করে দেন।

স্থানীয় মুসল্লিরা বলেন  , রমজান মাস শুরুর আগেই মুসল্লিদের পক্ষ থেকে দোকান মালিককে একাধিকবার অনুরোধ করা হয়েছিল দোকানটি বন্ধ রাখার জন্য। কিন্তু তিনি তা মানেননি। ফলে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা দরজা ঝালাই করে দেন।

মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি  মো. জুলফিকার আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জানান , মদের দোকানটির সামনেই একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। সেখানে বসে মদ্যপান করে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ বিশৃঙ্খলা সারা শহরে ছড়িয়ে পড়ে। 

 বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়না অজানা কারণে । তাই ক্ষুব্ধ মুসল্লিরা এ পদক্ষেপ নিয়েছেন বলে তারা। 

উল্লেখ্য মদের দোকানের মালিক মোঃ সরোয়ার সরকারি নিয়ম না মেনে অবৈধ পন্থায় নিয়মনীতি তোয়াক্কা না করে তার ব্যাবসা পরিচালনা করে। 

তার এই বাংলা মদ পৌর শহর সহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় হয় তার নির্ধারিত কয়েকজন ব্যাক্তি দিয়ে। 

তিনি ১৮ বছরের নিচে কিশোরদের কাছেও মদ বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও শহরের  কয়েকজন অসাধু ব্যাক্তিদের   মদ উপহার হিসাবে পাঠান যাতে তার অবৈধ ব্যাবসায় কেউ বাঁধা দিতে না পারেন। 

@bagerhat24.com