রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের শ্রদ্ধাঞ্জলি
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা,রামপাল
রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদদের স্মরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে রামপাল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।
রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন এবং শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস বলেও মন্তব্য করেন উপস্থিত ব্যক্তিরা।
