Logo
table-post
বাগেরহাটে ক্যাবের উদ্যোগে সভা ও স্মারকলিপি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাসে বাজার তদারকিতে যাওয়া জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির চেষ্টার প্রতিবাদে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাগেরহাটের উদ্যোগে সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রবিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক বরাবরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা: পসভ: ফকরুল হাসান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


এসময় বাগেরহাট জেলা ক্যাবের সভাপতি বাবুল সরদার, প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম রাজ, ক্যাবের সম্পাদক ডা: অরিন্দম দেবনাথ, এ্যাডভোকেট মোসা: শিরিনা খাতুন, মাহবুবুর রহমান লিটন, মো: কামরুজ্জামান, প্রফেসর হেমায়েত হোসেন খোকন, অসীম কুমার বসু, সুনয়না রায়, রিফাত আল মাহামুদ, কামরুজ্জামান মুকুল প্রমুখ।


সভায় বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি দীর্ঘদিনের সমস্যা। কাঁচা বাজার ও খুচরা বাজারের মধ্যে দামের অস্বাভাবিক পার্থক্য। আবার একই পণ্য মাত্র কয়েক কি:মি: দূরত্বে অতিরিক্ত মূল্যে আদায় করা হয়। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার মনিটরিং কেবল প্রশাসনিক কাজ নয়, এটি জনস্বার্থ রক্ষার দায়িত্ব। দায়িত্ব পালনে বাধা দেওয়া নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।

@bagerhat24.com