Logo
table-post
মোল্লাহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাটে বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানকে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী ১১ দলীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত এ গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন গণসংবর্ধিত অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

গাংনী ইউনিয়ন জামায়াতের সভাপতি ফরাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারী হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী মিয়া পারভেজ আলম, উপজেলা এনসিপির সমন্বয় কে,এম ফয়সাল আহমেদ, গাংনী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি সানাউল্লাহ, অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রভাষক জাহিদ ইসলাম।

@bagerhat24.com