Logo
table-post
বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সম্মান জানাতে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাবেক যুবদল সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার উদ্যোগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম. হেদায়েত হোসাইন লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি এস. এম. রাজ ও সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান।

এ সময় প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, অর্থ সম্পাদক আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক এস. এম. সামসুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস. এস. সোহান এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। সাবেক সভাপতি সরদার আহাদ উদ্দিন হায়দার ও সাবেক সাধারণ সম্পাদক আলী আকবার টুটুল অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। আয়োজক সুজন মোল্লা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মান জানানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মো. জাহিদুর রহমান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

@bagerhat24.com