ফকিরহাটে সামাজিক উন্নয়ন সংস্থা আস্থা সেবা সংস্থা'র বই বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা আস্থা সেবা সংস্থার নিকট থেকে বই পেলো দুই অস্বচ্ছল পরিবারের দুই মেধাবী শিক্ষার্থী। বুধবার (২৫ ফেব্রæয়ারী) বিকাল ৫টায় ফকিরহাট ডাকবাংলো মোড়ে অবস্থিত সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: অহিদুজ্জামান (অহিদ) এর নিজস্ব অর্থায়নে এই বই বিতরণ করা হয়েছে। ষষ্ঠ ও অষ্টম শ্রেণির মেধাবী ওই দুই শিক্ষার্থীর হাতে বই প্রদান করেন সংস্থাটির কার্যনির্বাহী সদস্য মোল্লা রাজু আহমেদ।
এ সময় আস্থা সেবা সংস্থার সাধারণ সম্পাদক সরদার জিয়াউল কবির (বাবু), সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর কবির, কোষাধ্যক্ষ সরদার নিশাত, সদস্য আজাদুর রহমান সুমন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শফিউল আলম খান রাজু ও শেখ আবু তালেব সহ আমন্ত্রিত অন্যান্য গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যুবকদের বেকার সমস্যার সমাধান, শিক্ষা, স্বাস্থ্য তথা আর্থসামাজিক উন্নয়নে ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে শিক্ষার উন্নয়নে এ ধরনের কর্মকান্ড বিশেষ গুরুত্বের সাথে চলমান রাখার বিষয়টিও নিশ্চিত করেছে সংস্থাটি।
