Logo
table-post
রামপালে মৎস্যঘের লুট ও গাছপালা কাটার অভিযোগ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালের সিকিরডাঙ্গায় মৎস্যঘের লুট ও গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মো. শামসু মোল্লা।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের শামসু মোল্লা দীর্ঘদিন ধরে আড়াই বিঘার একটি মৎস্যঘের করে আসছেন। ঘেরের পাশে আইলের উপর শবজির ক্ষেত করে শবজি চাষও করেছিলেন শামসু। ঘটনার দিন গত ২১ ফেব্রুয়ারি শনিবার রাত অনুমান আড়াইটার সময় একই এলাকার মুজাহিদ শেখ, আয়ুব আলী ও শাহিদ মোড়ল অবৈধভাবে ঘেরে প্রবেশ করে। তারা ঘেরের বাসা ভাংচুর, মালামাল ও মাছ লুট করে নিয়ে যায়। এর পরদিন সকালে তারা আবারো ঘেরে প্রবেশ করে মোহড়া দিতে থাকে। তখন শামসুর পুত্রবধূ ঘেরে গেলে তাকে জীবননাশের হুমকি দেয়। পরে ওই সময় ঘেরের পাড়ে লাগানো বিভিন্ন প্রকার শবজি ক্ষেতের গাছ কেটে ফেলে। এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুজাহিদের কাছে জানতে চাইলে তিনিসহ সকলে অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে।

@bagerhat24.com