সাংবাদিক মাসুমের সুস্থতা কামনায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
সাংবাদিক মাসুম হাওলাদারের এর সুস্থতা কামনায় দোয়া ইফতার মাহফিলে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও দোয়া অনুষ্ঠিত।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবে সভাপতি মাসুম হাওলাদারের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে এই আয়োজন সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ রশিদী, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম, শ্যামল ঘোষসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
বর্তমানে সাংবাদিক মাসুম হাওলাদার ঢাকা মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপস্থিত সদস্যরা সভাপতির আশু আরোগ্য কামনা করেন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও সক্রিয় ও দায়িত্বশীলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য গত (১৪ই ফেব্রুয়ারি) বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি মাসুম হাওলাদার ও চ্যানেল আই ও পিরোজপুর কন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি সুমন আহমেদ খান কচুয়া থেকে বাড়ি ফেরার পথে পিরোজপুর বাগেরহাট মহাসড়কে সদর উপজেলার ফতেপুর এলাকায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা হয়।
