Logo
table-post
ঈদ উপলক্ষে চিতলমারীর পাঁচ হাজার পরিবার পাবে ১০ কেজি করে চাল
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫ হাজার ২৮৮টি অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ   পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। মোট ৫ হাজার ২৮৮টি কার্ডের বিপরীতে ৫২.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভিজিএফ কর্মসূচির আওতায় উপকারভোগীদের নামের তালিকার মাধ্যমে এ চাল ঈদের আগেই বিতরণ করা হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন আরও জানান আগামী ৮ মার্চের মধ্যে পরিবারগুলোর তালিকা সম্পন্ন করতে হবে। জনসংখ্যা অনুযায়ী ইউনিয়ন গুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপজেলায় বরাদ্দ দেওয়া চালের কার্ডের পরিমান হলো বড়বাড়িয়া ইউনিয়ন ১ হাজার ৫৩টি, কলতলা ইউনিয়ন ৮১৩টি, হিজলা ইউনিয়ন ৬৯৫টি, শিবপুর ইউনিয়ন ৪৯০টি, চিতলমারী সদর ইউনিয়ন ১ হাজার ৭০টি, চরবানিয়ারী ইউনিয়ন ৫৬৭টি ও সন্তোষপুর ইউনিয়ন ৬০০টি।  

চাল প্রাপ্তির জন্য ১২ টি শর্ত নির্ধারন করা হয়েছে। যে সব পরিবার চাল পাবার উপযুক্ত বলে বিবেচিত হবেন তাদেরকে ১২ টি শর্তের মধ্যে কমপক্ষে চারটি শর্ত পূরণ করতে হবে। যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলো হলো ভিটে বাড়ি ছাড়া যাদের কোন জায়গা জমি নেই, যারা কেবলমাত্র দিন মজুরের উপর নির্ভরশীল, যে পরিবারের উপর্জনক্ষম ব্যাক্তি মহিলা এবং পেশা ভিক্ষাবৃত্তি, যে পরিবারে উপর্জনক্ষম কোন পুরুষ নেই, যে পরিবারের শিশুদের আয় করতে হয়, যে পরিবারে উপার্জনশীল কোন সম্পদ নেই, বিধবা বা স্বামী পরিত্যাক্তা মহিলা, অসচ্ছল মুক্তিযোদ্ধা, যে পরিবারের প্রধান অসচ্ছল বা প্রতিবন্ধী, যাদের ক্ষুদ্র ঋন নেই, দুর্যোগ কবলিত পরিবার এবং যারা সারা বছর ঠিকমত খাবার পায়না। #
 

@bagerhat24.com