রামপালে দোয়া ও ইফতার মাহফিল
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে আলেমে দ্বীন শহীদ মাওলানা গাজী আবু বকার সিদ্দিক (র.) এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম, এইচ তামিম, বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা আমীর মাওলানা রিজাউল করিম, কেন্দ্রীয় সূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীন এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন। জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি শেখ আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রামুখ।
প্রধান অথিতির বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম, এইচ তামিম বলেন, তার পিতা শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন কুরআন গবেষক। তিনি এই দক্ষিণ জনপদের মানুষের মাঝে কুরআন ও হাসিসের মর্মবাণী প্রচার করতেন। ঘাতকদের নির্মম নৃশংসতার শিকার হয়ে তিনি শাহাদাৎ বরণ করেন। তিনি তার পিতার জন্য সবার দোয়া কামনা করেন।
বক্তারা বলেন, শহীদ গাজী আবুবকর সিদ্দিক (র.) ছিলেন, একাধারের কুরআন গবেষক, ইসলাম প্রচারক ও এই এলাকার কিংবদন্তি রাজনীতিবিদ। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ঘাতকরা তাকে হত্যা করল। আলোচনা অনুষ্ঠানে উপজেলা সহকর্মী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা জুলফিকার আলী।
