Logo
table-post
ফকিরহাটে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আতœার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৫ মার্চ) বিকেলে কাজী আজাহার আলী কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা মোঃ ইফতেখার আহম্মেদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

 উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, মোঃ মুশফিকুজ্জামান রিপন, মোঃ আলমগীর কবির ও উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন, মডেল মসজিদের খতিব মুফতি মোঃ মাহাম্মুদুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরু, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন সহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও তাতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

@bagerhat24.com