Logo
table-post
রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালে অসত্য ও ভিত্তিহীন অভিযোগে মানসম্মান ক্ষুন্নের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টায় প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সরোয়ার বয়াতী ও মোজাহিদুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, কে বা কাহারা তাদের নাম ভাঙ্গিয়ে মন্ত্রী মহোদয় বরাবর একটি অভিযোগ দেয়। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার সিকিরডাঙ্গা গ্রামে 

ভুক্তভোগীদের নাম জড়িয়ে বাড়ীঘর ভাঙ্গার অভিযোগ করা হয়। বিষয়টি রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এর দপ্তরে শোনানীকালে ভুক্তভোগীরা কোন দরখাস্ত দেননি বলে সাফ জানিয়ে দেন। তারা অভিযোগ করেন, শিকিরডাঙ্গার কারির মোড়ল ও হাফিজ মোড়ল পূর্ব শত্রুতার জের ধরে ভূয়া নাম ব্যাবহার করে হয়রানির চেষ্টা করে আসছে। তারা নির্দোষ দাবি করে ভূয়া অভিযোগকারীদের বিচার দাবি করেন।

@bagerhat24.com