Logo
table-post
চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই দেশে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। ফেসবুক আর মহল্লায় চায়ের দোকান গুলোয় এখন উপজেলা প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। কে কোন পদে দাঁড়াবেন এবং বিগত দিনে দলের জন্য কি করেছেন এ নিয়েছে চলছে বিশ্লেষণ। আর এ বিশ্লেষণ থেকে পিছিয়ে নেই বাগেরহাটের চিতলমারী উপজেলা।

এখানে বিভিন্ন দল থেকে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনেকের নাম আলোচিত হচ্ছে। এদেরমধ্যে স্বাম্ভব্য মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচ্ছন্ন ও স্বচ্ছ মহিলা নেত্রী হালিমা খানের নাম বেশ জোরেশোরেই প্রচারনায় এসেছে।

হালিমা খান চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মেয়ে। তার বাবা মৃত আব্দুস সাত্তার খান বারবার নির্বাচিত চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ছোট ভাই মোঃ সেলিম খান চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে হালিমা খান ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন। সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশে উপস্থিত থেকে তিনি প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 


হালিমা খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে তার প্রার্থীতা ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় তিনি আশাবাদী।’ 
 

@bagerhat24.com