Logo
table-post
রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালন
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যে রামপালে নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের থেকে এক র‍্যালি বের করা হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার, ব্রাকের এরিয়া ম্যানেজার লিটন মন্ডল, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম, এ সবুর রানা, ওয়ার্ল্ড ভিষনের ম্যানেজার লিপি খান, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এ্যাঞ্জেল মৃধা, সদস্য ছবি রানী মন্ডল প্রমুখ। 

@bagerhat24.com