Logo
table-post
কচুয়ায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা, লোকলজ্জায় বিষপান
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলায় দশম শ্রেণির এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় লোকলজ্জার ভয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। উপজেলার কাকারবিল এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরী গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাড়িপাড়া ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান (২০) কিশোরীকে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা ও জোরপূর্বক শ্লীলতাহানি করে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর রবিবার (৯ মার্চ) সকালে কিশোরী লোকলজ্জায় বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “গতকাল আমরা মৌখিকভাবে ঘটনাটি শুনেছিলাম, তবে কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আজ শুনেছি কিশোরী বিষপান করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

@bagerhat24.com