Logo
table-post
বাগেরহাটে সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার ইন্তেকাল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলী (৮০) আর নেই। বৃহস্পতিবার (আজ) মাগরিবের নামাজের পর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম নকীব আশরাফ আলী বাগেরহাটের সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা। তিনি দীর্ঘদিন স্বাস্থ্য বিভাগের সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকায় একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাট টুয়েন্টিফোর পরিবার শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

@bagerhat24.com