Logo
table-post
সৌদির উপহারের খেজুর ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠালেন চিতলমারীর ইউএনও
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি 
সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার’ প্রেরিত খেজুর বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১২ টায় মাদ্রসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিনি উপহারের এ খেজুর তুলে দেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শৈলদাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারন সম্পাদক তাওহিদুর রহমান বাবু। 

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার’ প্রেরিত ২০ কার্টুন অর্থাৎ ১৬০ কেজি খেজুর এ উপজেলায় পাওয়া গেছে। প্রাপ্ত খেজুর উপজেলার ৬৫টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। 
 

@bagerhat24.com