মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিহত
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহাগ শেখ (৪০) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০ দিকে উপজেলার উদয়পুর ইউনিয়ন এর পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে।
মোল্লারহাটের উদয়পুর বাজারে তার মেসার্স শেখ ট্রেডার্স নামে সেনেটারী ও হার্ডওয়ারের ব্যবসা রয়েছে। এর আগে গত শনিবার তার দোকানের কর্মচারী নুর ইসলাম (২৭) কে উপজেলার কাহালপুর এলাকায় গুলি করে অজ্ঞাত সন্ত্রাসীরা। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নুর ইসলাম বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
মোল্লারহাট থানার (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞত সন্ত্রাসীদের চিহ্নিত ও তাদের গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
