শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়ন এর তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়সের আলী হাওলাদার ও সাউথখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন হাওলাদার এর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন এর সভাপতিত্বে এবং সাউথখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ মধু, সাউথখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামিম শিকদারসহ শরণখোলা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার বিতরণ করা হয়।
