ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপি’র ইশতেহারে ঘোষিত অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মস‚চির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে খাল পুঃখনন কাজের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম-এমপি।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ‘সাতবাড়িয়া গ্রামে খাল’ পুনঃখননের মাধ্যমে এ কর্মস‚চির উদ্বোধন করেন তিনি।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, বিএডিসির তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদ ও বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানে আলম বাবু’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ ও উপকারভোগী শেখ নাজমুল ইসলাম প্রমুখ।
উপজেলার সাতবাড়িয়ায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য ৪৫ ফুট চওড়া ও প্রায় ১০ ফুট গভীর করে খালের পুনঃখনন কাজ বিএডিসির মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে ওই এলাকার ৬৫০ হেক্টর জমি আবাদের আওতায় এসে ১ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবেন বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
এরপর সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় উপকারভোগী, নাগরিক ও সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর ও বিএনপি’র নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে এবং পরবর্তীতে দেশের ক্রান্তিকালে হাল ধরে একটি দরিদ্র পীড়িত বাংলাদেশকে কৃষি স্বনির্ভর দেশে পরিনত করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের অনেকের হাতে এখনো ভোটের কালির দাগ রয়েছে। এরই মধ্যে আমরা বিএনপির নির্বাচনের প্রতিশ্রæতি ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মস‚চির কাজ শুরু করেছি। জনগণের কল্যাণে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
