চিতলমারীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্থানীয় দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মুফতি নুরুজ্জামান শেখ।
মাহফিলে মাওলানা বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে ও মাওলানা শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান।
মাহফিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার নাজমুল হুদা, সেক্রেটারি মোঃ আতিয়ার শেখ, মোহাম্মদ অহিদুজ্জামান, মোহাম্মদ হেকমত তালুকদার, মোঃ জাহাঙ্গীর মুন্সি ও সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।
