Logo
table-post
আইজিপি’র বাগেরহাট শহরের বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি হয়েছে। এতে পুলিশের এই শীর্ষ কর্মকর্তার বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ তার বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনস্থাপন করে দেয়।

সোমবার রাতে কোন এক সময় বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপি’র বাড়িতে  চোর প্রবেশ করে এই বৈদ্যুতিক তার চুরি করেছে বলে পুলিশ ধারনা করছে। মঙ্গলবার পুলিশ আইজিপির বাড়ি পরিদর্শন করেছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপাার  (সদর সার্কেল) মো. শামীম হোসেন বিকেলে জানান, আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। এই বাড়িটি এখন ভাড়া দেওয়া। এই বাড়ির দুইতলার একটি ইউনিটে তিনি বাড়িতে আসলে বসবাস করেন।

সোমবার রাতের কোন এক সময়ে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত পুলিশের আইজিপি আলী হোসেনের বাড়িতে চোর দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। এর ফলে বাসাটিতে রাত থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল।

পুলিশ খবর পেয়ে আইজিপির বাড়ি পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ পুনস্থাপন করে দিয়েছে। এই ঘটনায় পুলিশের একাধিক টিম চোর শনাক্তসহ তাদের আটকে কাজ করছে।
 

@bagerhat24.com