কাটাখালী হাইওয়ে থানা পুলিশের আয়োজনে সচেতন মুলক কার্যক্রম
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের আয়োজনে সচেতন মুলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: আবু জাফর এর নেতৃত্বে একটি টিম কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে এই কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তাঁরা বিভিন্ন বাস মিনিবাস ও পরিবহনের যাত্রীদের অন্যের দেওয়া কিছু না খাওয়ার অনুরোধ, অতিরিক্ত ভাড়া আদায় করছে কি না সহ নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার নানারকম পরামর্শ ও সচেতন মূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন সার্জেন্ট তারেক রহমান রুদ্র ও এএসআই হাবিবুর রহমান সহ একটি চৌকস টিম।
