পিলজংগ জামে মসজিদে ১৫০ শিশুকে পুরস্কার প্রদান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ কেন্দ্রিয় জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কেরাত, আজান ও ইসলামী সঙ্গিত প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী দেড়শতাধিক শিশুকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার (২১ র্মাচ) সকাল সাড়ে ৮টায় জামে মসজিদ অভ্যান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড, রফিকুল ইসলাম গাজী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দেড়শতাধিক বিজয়ী শিশুদের হাতে এই পুরস্কার প্রদান করেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন সাগর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী শহিদুল্লাহ এর সঞ্চালণায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারিক মোড়ল, মসজিদের পেশ ইমাম মাওলানা মোহম্মদ আরিফুল ইসলাম, আব্দুর রহিম গাজী, মোঃ আলাউদ্দিন গাজী, গাজী আল মামুন, ওমর ফারুক ও রকিবুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
